ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন রোববার Logo পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম ও কর্মসূচি ঘোষণা Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইউনূস Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়নি Logo তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ Logo হামাগুড়ি দিয়ে এইচএসসি পাস, মনার পাশে জুড়ীর ইউএনও Logo এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরে প্রকাশের সম্ভাবনা

অবসরের ৮ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

আবারো মাঠে ফিরছেন রোনালদিনহো। ২০১৮ সালে অবসরে যান। এর প্রায় তিন বছর আগে পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন। এখন ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের বয়স ৪৬ বছর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। বৃষ্টি উপেক্ষা করে সেখানে প্রায় ৬ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। দিনটির নামও দেওয়া হয়েছিল ‘রোনালদিনহো ডে’। মঞ্চে উঠে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে ছবি তুলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।

রোনালদিনহো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। মাঝের সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালেও খেলেছেন তিনি।

সেই রোনালদিনহো এখন মাঠে নামার অপেক্ষায়। রাভেন্নায় পা রাখার দিনে তিনি বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’

অবশ্য মাঠে নামার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদিনিও স্পষ্ট উত্তর দেননি, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। সতীর্থদের জিততে সাহায্য করতে আমি এখানে এসেছি।’

তবে নিজের ৩০০তম গোলের কথাও ভুলছেন না। রোনালদিনিও বলেছেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’ ব্রাজিলের হয়ে ৩৩ গোল করা রোনালদিনিও বার্সেলোনায় ৯৪ এবং এসি মিলানে ২৪ গোল করেছিলেন। খেলেছেন পিএসজি, আতলেতিকো মিনেইরো, গ্রেমিওসহ আরও কয়েকটি দলে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনিও। ফলে ৩শ’র ঘরে পৌঁছাতে একটি গোলই লাগে তার।

রোনালদিনহোর রাভেন্নায় ফেরার পরিকল্পনার কথা প্রথম সামনে আসে গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলার সময় মায়ামিতে। ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তখন রোনালদিনিওকে দলে নেওয়ার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক সিপ্রিয়ানি বলেছেন, রোনালদিনিও ক্লাবটির শেয়ারও কিনবেন।

সিপ্রিয়ানির ভাষায়, এই প্রত্যাবর্তনের লক্ষ্য ‘রোমান্টিক’। স্পষ্ট করে বললে, রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। তবে এটাকে শুধু প্রচারণার কৌশল হিসেবে দেখছেন না তিনি।

জনপ্রিয়

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

অবসরের ৮ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

প্রকাশিত ১২:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬