ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী Logo ২ ভাসমান এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকেই বাড়তে যাচ্ছে গ্যাস সরবরাহ Logo পাবিপ্রবিতে নিরাপত্তা শাখায় নতুন নিরাপত্তা কর্মকর্তা একরামুল হক Logo শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে পাবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘JCD’ লেখা নিয়ে কুবির হলে দুই দফা মারামারি, দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ২ Logo হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে Logo শিক্ষা ক্যাডারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, ডিসিইউ ভিসির সঙ্গে একমত অধ্যাপক মামুন Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন Logo ডিসিইউ ভিসিকে ‘থামানোর’ আহ্বান কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের

অভিযাত্রায় সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করেছে কলেজ প্রশাসন।

গত বুধবার (১২ আগস্ট) ‘মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষ দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ’ এই শিরোনামে অভিযাত্রা রিপোর্টে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর বুধবার (১৮ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজের সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করা হয়েছে।

সি ভবনের জানালার ভাঙা কাচ মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রিজওয়ান নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন এসব সমস্যা সমাধান হয়েছে।

আনোয়ার হোসেন নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে খুব অসুবিধা হতো। রাস্তার পাশে আমাদের ক্লাসরুম হওয়ায় বাইরে থেকে অনেক শব্দ আসত, ফলে ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হতো। এছাড়া রাস্তার ধুলাবালি রুমে আসতো। এখন এসব সমস্যা নেই, কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ।

মেরামতের পর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি অনেকদিন আগের। কাজটি প্রক্রিয়াধীন ছিল এবং বর্ষার আগেই শেষ করার কথা ছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এ ধরনের কাজ নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।

তিনি আরও বলেন, তোমাদের অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমিও স্যারের সঙ্গে কথা বলে কাজটি দ্রুত সম্পন্ন করেছি।

জনপ্রিয়

আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী

অভিযাত্রায় সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ

প্রকাশিত ০৬:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬