ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি Logo পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের Logo স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি: অভিযাত্রা রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েক দশকের সংসদীয় ও সাংগঠনিক অভিজ্ঞতা, প্রতিকূল সময়ে সংযত অবস্থান এবং সংলাপমুখী রাজনীতির প্রতি অঙ্গীকার তাঁকে একজন গ্রহণযোগ্য ও প্রাজ্ঞ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর যোগ্য নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উচ্চকিত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও উচ্চশিক্ষার প্রসারের কথা তুলে ধরে উপাচার্য আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে জ্ঞানভিত্তিক ও যুগোপযোগী উচ্চশিক্ষা বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি অব্যাহত পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও সুসংহত হবে এবং তরুণ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণের পথ প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তার শেষাংশে উপাচার্য নব-নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জনপ্রিয়

ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত ১১:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬