ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও

আগামী অক্টোবরে কলকাতা সফরে আসবে ব্রাজিল দল। সেখানে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

৩ অক্টোবরের সেই প্রীতি ম্যাচের জন্য এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। আজ রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসে সিবিএফের আরেকটি প্রতিনিধি দল।

বিকেল তিনটার দিকে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে সেই প্রতিনিধি দল। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন দলটির সদস্যরা।

ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল ব্রাজিলের প্রতিনিধি দলের স্টেডিয়াম পরিদর্শনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তারা (প্রতিনিধি দল) বলেছে যে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের মাঠ নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজকে মাঠটা, স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু এসেছে।’

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচের আগে ব্রাজিল দল ঢাকায় অনুশীলন করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, ‘তারা এ বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তাদের ফেডারেশনে জানাবে। প্রয়োজনে মাঠ আরেকটু প্রস্তুত হলে আরেকবার আসতে চেয়েছে।’

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও

প্রকাশিত ০৮:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬