ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

খালেদা জিয়ার সাজে চমকে দিলেন অভিনেত্রী চমক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পঠিত

সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক লুকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

নিজের নিয়মিত ব্লগ সিরিজের বিশেষ একটি পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়ব ও বিশেষ সাজে ক্যামেরার সামনে এসেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে চমক প্রকাশ করেন তাঁর বিশেষ ব্লগ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গেটআপে দেখা যায়।

ঢাকার চন্দ্রিমা উদ্যান (জিয়া উদ্যান) ও বিভিন্ন স্টুডিওতে ধারণ করা ওই ভিডিওতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা চমকের উপস্থিতি বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে দারুণভাবে মিলে যায়।

ভিডিওটির ক্যাপশনে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন চমক।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া মিলতে শুরু করে। চমকের উপস্থাপন ও নিখুঁত সাজসজ্জার প্রশংসা করে অনেকে মন্তব্য করেছেন, প্রথম দর্শনে তাঁকে দেখে মনে হয়েছে যেন সত্যিই বেগম খালেদা জিয়াই পর্দায় উপস্থিত হয়েছেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন রুকাইয়া জাহান চমক। পরবর্তীতে ২০২০ সাল থেকে অভিনয় শুরু করে ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’, ‘হায়দার’, ‘সাদা প্রাইভেট’ ও ‘অসমাপ্ত’-এর মতো একাধিক প্রশংসিত নাটক ও ওয়েব সিরিজে কাজ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে কুষ্টিয়ার একটি আসন থেকে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম কিনে রাজনীতি ও শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

খালেদা জিয়ার সাজে চমকে দিলেন অভিনেত্রী চমক

প্রকাশিত ০৩:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬