ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রস্তুতির কথা ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়। বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন দুই প্রতিনিধি।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন ‘কপ-৩১’ অনুষ্ঠিত হবে। বিশ্বের শীর্ষ নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬