ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে Logo বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল Logo ‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি Logo দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০ Logo ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার Logo ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদের দুর্নীতি খুঁজতে মন্ত্রণালয়ে নথি চেয়েছে দুদক Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত

‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি

ব্যস্ত শহরের কোলাহল আর শুটিংয়ের ক্লান্তি দূরে ঠেলে হঠাৎ সমুদ্রের নোনা জলে পা ভেজাতে দেখা গেল ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রসৈকতের কয়েকটি চোখধাঁধানো ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা।

সৈকতের বালুচরে দীঘির এই আকস্মিক উপস্থিতি ও মোহনীয় লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রের নীল জলরাশিকে পটভূমিতে রেখে দীঘির নতুন এই রূপ নেটিজেনদেরও প্রশংসা কুড়াচ্ছে।

দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লেনকে’-এর সাথে।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, সাগরের মৃদু হাওয়া আর আছড়ে পড়া ঢেউয়ের ছোঁয়ায় যেন অন্য এক দীঘিকে আবিষ্কার করা গেছে। সাধারণ, ছিমছাম অথচ আকর্ষণীয় পোশাকে সাগরের নোনা জলের সঙ্গে তার এই মিতালী ভক্তদেরও বেশ নজর কেড়েছে।

জানা গেছে, শুটিংয়ের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এই অভিনেত্রী। তবে কীসের শুটিং—এ বিষয়ে আপাতত কিছু জানাতে চাননি তিনি। দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন দীঘি। সমুদ্রের এই সতেজ আবহের মতোই নতুন নতুন কাজ নিয়ে আবারও পর্দায় হাজির হবেন তিনি—এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।

জনপ্রিয়

০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে

‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি

প্রকাশিত ১০:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬