ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

আল্লাহর কাছে আশ্রয় চাইলেন অভিনেত্রী চমক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১২২ বার পঠিত

দেশের সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাইয়ে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন বাংলাদেশ নিয়ে নিজের আকাঙ্ক্ষা ও ইচ্ছার কথাও জানিয়েছেন চমক।

এবার রহস্যময় একটি পোস্ট দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন চমক। সম্প্রতি চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহীদি জনতার বাধা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিছুটা অস্থিরতা দেখা গেছে শোবিজ অঙ্গনে।

এমতাবস্থায় রোববার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন চমক। তাতে অভিনেত্রী লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।

নিজের স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি চমক। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গে চমকের পোস্টের সংযোগ রয়েছে বলে অনুমান করেছেন। মন্তব্যের ঘরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা এবং শেখ হাসিনার সমালোচনা করার বিষয় টেনে এনেছেন নেটিজেনরা। একই দিনে আরও একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

অন্যদিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়। এই বিষয়টির সঙ্গে চমকের পোস্টটিকে মিলিয়ে নিজেদের মতো নানা কিছু ভেবে নিচ্ছেন নেটিজেনরা।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

আল্লাহর কাছে আশ্রয় চাইলেন অভিনেত্রী চমক

প্রকাশিত ০৬:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪