ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ  Logo কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো Logo নোবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা আরেক সহ-সভাপতির

দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে : অহনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পঠিত

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মর্ডান মেয়ে তো কখনও গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। কদিন আগেই জানিয়েছিলেন অভিনয় করবেন না অহনা।

এদিকে এবার এই অভিনেত্রী আলোচনায় এলেন ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে। নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটসে লিখেন, অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ্ আমাদের সবাইকে তুমি ভালো রাখো।

নেটিজেনরা অহনার এই পোস্টের মানে জানার জন্য নানাভাবেই চেষ্টা করে যাচ্ছেন। এরমধ্যে একটি হলো, অফার যতো নায়িকারা-ই পায়। আমরা তো দর্শক! উত্তরে অহনা লিখেছেন, আমিও পাই নাই ভাই, তাইলেতো দর্শক হাওয়াই ভালো। কিন্তু আমি ওই দর্শক যে নাইকাদের সমালোচনা না করে নিজের ভালো মন্দ লিখবো।

এদিকে এই অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অহনা বলেন, আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও।

শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন।

কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।

মন ভেঙে যাওয়া নিয়ে অহনা বলেন, একবার এতো বাজেভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।

বর্তমান সময়ে নাটকের সিন্ডিকেট নিয়ে অহনা বলেন, আসলে বিষয়টি সবাই জানে। কিন্তু দর্শক জানে না। আমি আসলে ঘরের কথা পরের কাছে বলতে চাই না। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। প্রেমের কারণে শুধু আমার সঙ্গেই থাকতে হবে এমন কিছুই আমার সঙ্গে হয়নি এত বছরে। এর সামনেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই।

জনপ্রিয়

সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি

দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে : অহনা

প্রকাশিত ০৮:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪