ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন মঙ্গলবার Logo দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে : প্রধানমন্ত্রী Logo মঙ্গল অভিযানের স্বপ্নে আইইউবিতে ৩০ কিশোরীর ‘স্পেস মিশন’ Logo এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আইনমন্ত্রী Logo ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী Logo স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর… Logo বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা Logo ‘ডুমজবিং’: অপছন্দের চাকরিতে আটকে থাকার অদৃশ্য ফাঁদ Logo আইফোন ডুও’র প্রি-অর্ডার: বাজার দখলে অ্যাপলের নতুন জুয়া

প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে গতকাল রোববার তাঁদের অব্যাহতিপত্র দেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাঁরা একাডেমি থেকে চলে যান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০১ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল আজ ৪ নভেম্বর।

অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর থেকেই তাঁরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এখানে তাঁরা থাকতে পারবেন না। কিন্তু একটা ঘটনা সাজিয়ে তাঁদের বিদায় করা হলো।

জনপ্রিয়

কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন মঙ্গলবার

প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

প্রকাশিত ০৩:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪