ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রীড়াঙ্গনের বর্ণাঢ্য অধ্যায় পেরিয়ে রাষ্ট্র পরিচালনায় হাফিজ উদ্দিন আহমদ Logo বাকৃবির উদ্ভাবিত দেশের প্রথম জৈব ছত্রাকনাশক পিজি ট্রাইকোডার্মা, বাড়বে ফলন কমবে রাসায়নিকের ব্যবহার Logo তিন সরকার, এক রাষ্ট্রপতি: চুপ্পুর আসা-যাওয়ার গল্প! Logo মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বিস্ফোরণ Logo শ্রীমঙ্গলের ‘মেঘমালতী হোমস্টে’ রিসোর্টে স্বামী-স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে টাকা দাবি; ভাইরাল হলে নাম বদলে ‘বেলাশেষে’! Logo রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo ভিন্ন তিন সরকারের আমলে দায়িত্ব পালন করে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন Logo আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় বাকৃবির শিক্ষার্থীরা Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন Logo ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড।

প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায় সফরকারী মালদ্বীপের কাছে দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে হেরেছে তপু বর্মনের দল।

১৮ মিনিটে মালদ্বীপের পক্ষে জয়সূচক গোলটি করেন আলি ফাসির।ম্যাচের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রন ছিল বাংলাদেশের কাছে। স্বাগতিকরা বেশ কিছু গোলের সুযোগও তৈরী করেছিল। কিন্তু ১৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় সফরকারীরা। হামজা মোহাম্মদের ফ্রি-কিক থেকে পোস্টের খুব কাছে থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো আলি ফাসিরের হেড আটকানো সম্ভব ছিলনা বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার।

পরের মিনিটেই কাউন্টার এ্যাটাক থেকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ডি বক্সের সামনে থেকে সোহেল রানার বাম পায়ের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।৩০ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। ইসা ফয়সালের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচে ফেরার জন্য মালদ্বীপের রক্ষনভাগের উপর চেপে বসে বাংলাদেশ। ৩৩ মিনিটে ফয়সালের এ্যাসিস্টে পোস্টের খুব কাছে থেকে ফরোয়ার্ড রাকিব হোসেনের শক্তিশালী শট মালদ্বীপের ডিফেন্ডার ইরুফানের গায়ে লেগে বাইরে চলে যায়।৪৪ মিনিটে ডানদিক থেকে শেখ মোরসালিনের কর্ণার থেকে সোহেল রানার শট পোস্টে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে মালদ্বীপ বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। ৪৯ মিনিটে আহমেদ আইয়ামের জোড়ালো শট সাইড পোস্টে লাগলে ব্যবধান বাড়াতে পারেনি মালদ্বীপ।সফরকারী গোলরক্ষক হুসেন শরীফ দ্বিতীয়ার্ধে দারুন কিছু সেভে মালদ্বীপকে রক্ষা করেছেন। ৭০ মিনিটে শাহরিয়ার ইমনের হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৭৪ মিনিটে বদলী খেলোয়াড় মজিবুর রহমান জনি শক্তিশালী শট দারুন দক্ষতায় রুখে দেন শরীফ।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের দুটি ভাল সুযোগ পেয়েছিল। কিন্তু স্বাগতিক ফরোয়ার্ডদের হতাশ করে শরীফ মালদ্বীপকে জয় উপহার দেন।
এই একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়ার অনুপস্থিতিতে আজকের ম্যাচে অধিনায়কত্ব করেন ডিফেন্ডার তপু বর্মন। পারিবারিক কারনে নভেম্বরের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে খেলছেন না জামাল ভূইয়া।

কিংস এরেনায় গত বছর অক্টোবরে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছিল। এতে মালদ্বীপ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে যায়। এক বছর পর এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে মালদ্বীপ মধুর প্রতিশোধ নিলো।

জনপ্রিয়

ক্রীড়াঙ্গনের বর্ণাঢ্য অধ্যায় পেরিয়ে রাষ্ট্র পরিচালনায় হাফিজ উদ্দিন আহমদ

প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

প্রকাশিত ০১:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪