ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম Logo টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে Logo দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন অধ্যায়, আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি Logo ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ Logo বিএনপির আদর্শের নিবেদিতপ্রাণ সংগঠক ইমাম জাফর Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন যারা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৩:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৪৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকারসহ আরো দুই জন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাকি দুইজন সদস্য হলেন- যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্গিস বেগম এবং আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি। আগামী তিন বছরের জন্য এই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে উক্ত বিশিষ্ট শিক্ষাবিদগণকে সদস্য হিসেবে ৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন যারা

প্রকাশিত ০৩:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪