ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন ‘বঙ্গিও হিন্দু জাগরণ’ দ্বারা সংগঠিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।  শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় চলে যায়। এসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা

প্রকাশিত ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪