ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন হান্টার বাইডেন Logo বগুড়ায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত Logo পরকীয়া প্রেমিকের যোগসাজশে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ Logo মাঝ আকাশেই ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ Logo ঝাঁঝালো গন্ধে শ্রেণিকক্ষে অজ্ঞান ২৫ শিক্ষার্থী, অনেকেরই জ্ঞান ফেরেনি

সাকিবের বদলি হিসেবে বিসিবি যাকে দলে নিলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। এর মাধ্যমে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ভঙ্গ হলো সাকিবের। ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব।২০২১ সালে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেকের পর ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী মুরাদ।

সরকার ও বিসিবির উচ্চপর্যায়ের কাছ থেকে ছাড়পত্র পাবার পর সাকিবের ইচ্ছা অনুযায়ী সিরিজের প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়েছিলো।কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হবার কারণে সাকিবের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদের মুখে তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন আজ বলেন, ‘আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না সাকিবকে। টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে সে। কিন্তু তার যে অভিজ্ঞতা, ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোন বিকল্প কেউ নেই আমাদের।’

তিনি আরও বলেন, ‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও ছিল সে। মুরাদ আমাদের বোলিংয়ে ভারসম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস, এই পর্যায়ের ক্রিকেটে নিজেকে মেলে ধরার সম্ভাবনা তার আছে।’

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান , তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

সাকিবের বদলি হিসেবে বিসিবি যাকে দলে নিলো

প্রকাশিত ১০:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪