ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা হয়েছে অর্থনীতির এ শ্বেতপত্র প্রতিবেদন।

আজ (রোববার, ১ ডিসেম্বর) দুপুরে অর্থনীতিবিদ ও অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদনটি জমা দেন।

এতে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি, অনিয়ম, অর্থের অপচয় মূল্যায়ন করা হয়েছে।

এছাড়া জ্বালানি খাতের চুক্তিতে অনিয়ম, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয়, বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা, রাজস্ব আহরণে পদক্ষেপসহ নানা বিষয় তুলে ধরা হবে।

প্রতিবেদনে সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলোও সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

গত ২৮ তারিখ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

প্রকাশিত ০১:৪৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪