ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

‘ভারতীয়দের জানা উচিত তাদের পূর্ব সীমান্তে আরও স্মার্ট ও সাহসী মানুষ বাস করে’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ভারতীয়দের জানা উচিত তাদের পূর্ব সীমান্তে আরও স্মার্ট ও সাহসী মানুষ বাস করে। সম্প্রতি যারা নৃশংস স্বৈরাচারী শাসনকে ক্ষমতাচ্যুত করেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আমাদের নিজেদের গল্প আমাদেরকেই বলতে হবে। নইলে তারা তাদের ইচ্ছামতো আমাদের গল্প সাজাবে। ভারতীয়দের জানা উচিত, তাদের পূর্ব সীমান্তে আরও স্মার্ট এবং সাহসী মানুষ বাস করে। এই মানুষরাই কিছু মাস আগে এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে একটি নৃশংস স্বৈরাচারী শাসনকে ক্ষমতাচ্যুত করেছে।’

তিনি বলেন, ‘ভারতের কিছু মিডিয়া ও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বাংলাদেশি সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করছেন। বিশেষ করে ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোর বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বাংলাদেশের পক্ষে সঠিক তথ্য তুলে ধরছেন এবং নিজের দেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করছেন।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল, ভারতের বিতর্ক অনুষ্ঠানের আক্রমণাত্মক সঞ্চালকদের মুখোমুখি হতে বাংলাদেশের সাংবাদিকরা সমস্যায় পড়বেন। কিন্তু সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে, সাংবাদিকরা দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছেন। তারা বুঝতে পেরেছেন, সময় এসেছে ভারতের মিডিয়া থেকে আসা বিশাল আকারের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে দাঁড়ানোর।’

তিনি বলেন, ‘আমরা ভুল করব, হয়তো কখনো ভয় পাব। কারও কাছে হয়তো ভারতীয়দের স্মার্ট বলে মনে হতে পারে। কিন্তু আমি নিশ্চিত, সত্যের শক্তিতে বলীয়ান হলে কোনো মিথ্যাচার আমাদের হারাতে পারবে না। আমি আরও সাংবাদিক, বিশেষ করে আমাদের নারী রিপোর্টার ও সম্পাদকদের উৎসাহিত করব ভারতীয় মিডিয়ার সামনে আমাদের গল্প তুলে ধরতে।’

জনপ্রিয়

মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে

‘ভারতীয়দের জানা উচিত তাদের পূর্ব সীমান্তে আরও স্মার্ট ও সাহসী মানুষ বাস করে’

প্রকাশিত ০৬:৫১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪