ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

পুলিশ জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ: আইজিপি

বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন।

আইজিপি আন্দোলনে অংশগ্রহণকারীদের বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এ সময় বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।

পরিদর্শনকালে নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে

পুলিশ জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ: আইজিপি

প্রকাশিত ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪