ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয় Logo ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি Logo ভাইরাল মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের দোকান আবার উচ্ছেদ Logo বিশ্বের সবচেয়ে শব্দদূষণকারী দুই পাখির সন্ধান Logo কমলনগর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রতিনিধি হলেন দেলোয়ার হোসেন মানিক Logo নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার Logo গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন Logo ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ Logo দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য Logo থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিগগিরই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেন্টারের অধীনে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা অংশ নেন।

সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা সম্পর্কে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।

এ প্রসঙ্গে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুতই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সেন্টারের অধীনে থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করা হবে।’

উপাচার্য আরও বলেন, এ সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

প্রকাশিত ১১:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬