ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না: হাসনাত আবদুল্লাহ

ভারতের সঙ্গে কোনো অন্যায় আপস হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা।

তিনি বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপস হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সবশেষে মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত ১২:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪