ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি Logo বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? Logo স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে Logo ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন Logo বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার Logo ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত Logo কড়া নিরাপত্তার চাদরে কলকাতায় ব্রাজিল ফুটবল দল Logo ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ Logo ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ Logo সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য

৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬

চট্টগ্রামে শুরু হয়েছে দেশের অন্যতম বড় বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শুক্রবার (২ অক্টোবর) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ৩২টি স্কুল এবং সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ০৯ অক্টোবর সমাপনী ও চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে বিতর্কের এই মহোৎসসব। এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, কর্পোরেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশসাফুল হক শেহজাদ, আহবায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও জ্ঞানচর্চার ওপর জোর দিয়ে বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম।

টানা ১৬ বছর ধরে সহ-আয়োজক হিসেবে পাশে থাকার কথা উল্লেখ করে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেন, ‘রবি মনে করে, মানুষের মধ্যে যে কল্পনাশক্তি রয়েছে, তার সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।’

আসিফ ইকবাল তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও ভিন্নমতকে সম্মান জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল দীর্ঘ ৩১ বছর ধরে আন্তঃস্কুল এবং ২০ বছর ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক আয়োজনের ধারাবাহিকতা তুলে ধরেন এবং দীর্ঘ ১৬ বছর রবির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, টুর্নামেন্ট কমিটির ডেপুটি ডিরেক্টর সাদমান সাকিব জিসান ও সুমাইয়া ইসলাম, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মুন্না মজুমদার, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক জানান, দেশসেরা বিতার্কিকদের এই মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

জনপ্রিয়

ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি

৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬

প্রকাশিত ০৬:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬