ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি Logo ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা Logo দশ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ Logo ‘ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে বাবার কষ্ট কমাতে চাই’ Logo নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’ Logo এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলাবে: অর্থমন্ত্রী Logo ‎কুবির শিল্প-অ্যাকাডেমিয়া চুক্তির প্রথম কার্যক্রমে ৪১ শিক্ষার্থীকে বিসিকের শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ Logo কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo বাকৃবিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইয়েস’

পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন ২০২৬’ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর গ্যালারি-২-এ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, বাংলা একাডেমির জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। এসব সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। যারা বিজয়ী হবে তাদের আগাম অভিনন্দন। আর যারা বিজয়ী হবে না, তাদেরও অভিনন্দন। প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী সময়ে আরও ভালো করার সুযোগ তৈরি হয়।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি সবাইকে শুভকামনা জানান।

জনপ্রিয়

আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি

পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত ১০:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬