ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৬১ বার পঠিত

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। সেই লক্ষ্যে আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগ্রেসরা।  এখানেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

আসন্ন এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’

জ্যোতি আরও বলেন, ‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

জনপ্রিয়

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪