ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘হাসিনার এ মাসেই আসা উচিত ছিল’—অডিও ক্লিপটি ওসি রাকিবুলেরই Logo ক্যান্সার চিকিৎসায় বড় উদ্যোগ, দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী Logo মুক্তিযোদ্ধাদের তালিকা হবে নির্মোহ ও নির্ভুল: মুক্তিযুদ্ধমন্ত্রী Logo নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান Logo বীর মুক্তিযোদ্ধার তালিকায় আর আবেদন নয়, চূড়ান্ত যাচাইয়ে বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা Logo প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি Logo সরকারকে ঝামেলায় ফেলতে ‘পতিত দোসরদের’ নাশকতার চেষ্টা: রিজভী Logo কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা Logo পাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা, ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৮ শিক্ষার্থী

​উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৮ জন শিক্ষার্থী।

​সম্প্রতি (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সর্বমোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে, যার মধ্যে নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের ৩ জন, ২০২০ শিক্ষাবর্ষের ৪ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থী রয়েছেন।

​ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান ও কৃষি বিভাগ বেলায়েত হোসেন।

​২০২০ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মোঃ ইশতিয়াক হোসেন জয়। এছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনজুরা মাওলা মেহেদী।

​শিক্ষার্থীদের এমন কৃতিত্বে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে। এ অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবন এবং গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

​উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণায় তরুণদের উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সাল থেকে প্রতিভাবান গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জনপ্রিয়

‘হাসিনার এ মাসেই আসা উচিত ছিল’—অডিও ক্লিপটি ওসি রাকিবুলেরই

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৮ শিক্ষার্থী

প্রকাশিত ০৩:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬