ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রী আসছেন, রং লাগল ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তিতে Logo নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী Logo মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান? Logo ‘কিশোর গ্যাং’: উত্থান ঠেকাতে উপজেলাগুলোয় কমিটি করছে সরকার Logo প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক Logo যে কারণে পদত্যাগ করলেন ইশরাক Logo ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে Logo সম্রাট আশুরবানিপাল ও পৃথিবীর প্রথম গ্রন্থাগার Logo কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন মঙ্গলবার Logo দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত

দুর্দশাগ্রস্থ জাবি বিজনেস স্টাডিজ অনুষদ ভবন পরিদর্শন করেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদের দুর্দশাগ্রস্ত ভবন পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম।

বুধবার (অক্টোবর ৭) দুপুরে উপাচার্য বিজনেস স্টাডিজ অনুষদ ভবন পরিদর্শন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের বিভিন্ন শ্রেণি কক্ষ এবং শিক্ষকদের কক্ষ পর্যবেক্ষণ করেন।

এ ভবনের শ্রেণি কক্ষ এবং শিক্ষকদের কক্ষগুলো সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করে উপাচার্য বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই ভবনের শ্রেণি কক্ষ এবং শিক্ষকদের কক্ষগুলো ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।’

উপাচার্য ড. মোঃ নূরুল ইসলাম আশ্বাস দিয়ে বলেছেন, ‘বিজনেস স্টাডিজ অনুষদের জন্য পরবর্তী করণীয় সম্পর্কে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান এবং শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন দুর্দশাগ্রস্থ অবস্থায় পড়ে আছে। এ ভবনটির বেহাল দশা নিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন পরিদর্শন করেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী আসছেন, রং লাগল ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তিতে

দুর্দশাগ্রস্থ জাবি বিজনেস স্টাডিজ অনুষদ ভবন পরিদর্শন করেন উপাচার্য

প্রকাশিত ০৮:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬