ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পচা দাঁত থেকে ব্লুটুথ! জেনে নিন এর পেছনের হাজার বছরের পুরোনো গল্প Logo বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সুপারিশ Logo আদালতের মর্যাদা: কর্তৃত্বে, না সংযমে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা Logo সরিষার তেল বেশি উপকারী নাকি সয়াবিন তেল Logo বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা পঞ্চমবার পাবিপ্রবির নূর আলম Logo নৃত্যের ভাষায় শামীম আরা নিপার দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার গল্প | তাঁHER কথা | পর্ব–০৬ Logo রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খতিয়ে দেখার সুপারিশ Logo বর্ণাঢ্য আয়োজনে গোবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

জাবি উপাচার্যের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এ্যানগেইজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (অক্টোবর ৮) সকাল ১০ ঘটিকায় যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথভাবে ডিগ্রি সম্পন্ন, এ্যাকাডেমিকস ও পেশাজীবিদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষা কারিকুলাম উন্নয়নের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল ইসলাম প্রতিনিধিদলকে তাদের আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

এ ছাড়াও প্রতিনিধিদল আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফাউন্ডার্স মিউজিয়ামের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সৌজন্যে সাক্ষাৎকালে উপাচার্যের কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এ্যানগেইজমেন্ট বিভাগের উপ-পরিচালক রিচার্ড ব্রুনার, বিশেষজ্ঞ রায়হানা সুলতানা, এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর গুলশান জারিন আলম, প্রেস এ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম নাহিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তকী ইয়াসির।

জনপ্রিয়

পচা দাঁত থেকে ব্লুটুথ! জেনে নিন এর পেছনের হাজার বছরের পুরোনো গল্প

জাবি উপাচার্যের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের

প্রকাশিত ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬