ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা: রিটেইল ব্যাংকিং ব্যবসা ছাড়ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড Logo শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন Logo ফেস অব বাংলাদেশ ২০২৬: বিজয়ীর মুকুট পরলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা Logo ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে যে জাপানি সিরিজ Logo চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ নেতাকে জুলাই যোদ্ধা দাবি মেয়রের, অভিযানের পর ওসি বদলি Logo বিশ্ব ডাক দিবস আজ: বাড়িতে পণ্য পৌঁছে ঘুরে দাঁড়াতে চায় ডাক বিভাগ Logo জাবিতে ছাত্রী হলসমূহের যানবাহনের শব্দ দূষণ রোধে প্রশাসনের উদ্যোগ Logo পাবিপ্রবিতে আবারও র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে নারী শিক্ষার্থী Logo পাকিস্তান সরে যাওয়ায় এশিয়ার বনেদি মঞ্চে বাংলাদেশ Logo কুবি সংলগ্ন এলাকায় ‘টিম পাশে আছি’র পরিচ্ছন্নতা কর্মসূচি

কুবি সংলগ্ন এলাকায় ‘টিম পাশে আছি’র পরিচ্ছন্নতা কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এলাকায় সালমানপুর ২৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম পাশে আছি’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে আনসার ক্যাম্প মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রনি মজুমদার বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানবিক ও সামাজিক কাজ করা। সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আমরা ২৪ নম্বরওয়ার্ডে বিভিন্ন সময়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ করেছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একাধিকবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “এছাড়া অসুস্থ রোগীদের সহযোগিতা, করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, রক্তদান কার্যক্রম, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, বন্যার সময় সহযোগিতা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি।”

জনপ্রিয়

বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা: রিটেইল ব্যাংকিং ব্যবসা ছাড়ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কুবি সংলগ্ন এলাকায় ‘টিম পাশে আছি’র পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত ০১:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬