ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি Logo আনন্দ–উচ্ছ্বাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার Logo স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার: মাহদী আমিন Logo ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর Logo সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর Logo মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo এআই কি দাজ্জাল? প্রযুক্তির নতুন জোয়ারে পুরোনো আতঙ্ক Logo ১৮ দিনেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা Logo নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি, থাকছে নানা আয়োজন

নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি, থাকছে নানা আয়োজন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে যাচ্ছে।

এই উপলক্ষে ১০ অক্টোবর (শনিবার) সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী, চড়ুইভাতি, প্রীতি ক্রিকেট ম্যাচ, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে, ১০ অক্টোবর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় চড়ুইভাতির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হবে। বিকেল ৩টায় সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট ম্যাচ। সন্ধ্যা ৬টায় গুণীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবে ব্যান্ড সন্ধি।

২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান এবং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। দীর্ঘ এক যুগের পথচলায় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের শ্রম, নিষ্ঠা ও লেখনীর মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন, সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরার মধ্য দিয়ে সংগঠনটি ক্যাম্পাস সাংবাদিকতার অঙ্গনে ভূমিকা রেখে চলেছে।

এক যুগ পূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পুরোনো স্মৃতি রোমন্থন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

এ উপলক্ষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।

জনপ্রিয়

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি, থাকছে নানা আয়োজন

প্রকাশিত ১১:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬