জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ প্রতিষ্ঠার ত্রিশ বছর পূরণ করলো। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ধ্বনির বিশেষ আয়োজন “ত্রিংশ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ধ্বনি প্রতিষ্ঠার তিন দশক পূর্ন হলো। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়মঞ্চে ‘শারদ প্রভা’র প্রযোজনায় ‘ত্রিংশ’ অনুষ্ঠিত হয়েছে।
ধ্বনির আজকের এই অনুষ্ঠানে আয়োজিত হয়েছে ধ্বনির নিজস্ব প্রযোজনায় ‘শারদ প্রভা’, আবৃত্তি ও বাক উৎকর্ষ কর্মশালা-ষট্বিংশ আবর্তনের প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞানপত্র প্রদান, শিশুশিল্পীদের পরিবেশনায় নজরুলের পুতুলের বিয়ে।
পুতুলের বিয়ে অনুষ্ঠান নিয়ে উম্মে রোকসানা বলেন, ‘প্রতিবছর আমাদের দেশে অনেক অনেক নিরীহ শিশুকে হত্যা করা হয়। সেসকল শিশুকে উৎসর্গ করে আজকের এই পুতুলনাটকটি আয়োজন করা হলো।’
ধ্বনির সভাপতি দেবাঞ্জনা দেব বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনি আজ প্রতিষ্ঠার তিন দশক পূরণ করলো। ধ্বনি শব্দের মাধ্যমে দ্রোহ, প্রেম, সংগ্রাম ও সাম্যের জন্য লড়াই করে৷ আজ সপ্তম ছায়ামঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আগত আবৃত্তিশিল্পীরা। ধ্বনির দুই মাসব্যাপী আবৃত্তি ও বাক উৎকর্ষ বিষয়ক কর্মশালার ষট্বিংশ আবর্তনকে বরণের মাধ্যমে আজকের আয়োজন ছিলো “ত্রিংশ”।’
































