ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিটিভি: খবরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিতে সংসদীয় কমিটির পরামর্শ

জাতীয় ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনকে সংবাদ প্রচারের ক্ষেত্রে খবরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষটি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই বৈঠকে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র এবং প্রামাণ্য দলিলে একাত্তরের মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেওয়া হয়। বাণিজ্যিক চ্যানেলে পরিণত হওয়া নয়, বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে কাজ করাই যে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, তা বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়।

জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের পাশাপাশি বিটিভির সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের কথাও বলা হয়েছে। বৈঠকে আগামী দিনে বিটিভি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসি পরিদর্শনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে গত সতেরো বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। আসন্ন দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতা করার সুপারিশ করা হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রূপকথার ডাইনিরা কেন ঝাড়ুতে চড়ে উড়ে বেড়ায়?

বিটিভি: খবরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিতে সংসদীয় কমিটির পরামর্শ

প্রকাশিত ০৫:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬