শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দশ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস কার্যক্রমও মোট ৬ দিন বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৭, ২৩ এবং ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভনিং প্রোগ্রামের ক্লাসসমূহ বন্ধ থাকবে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


































