ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৬৭ বার পঠিত

এবছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বলে স্পষ্ট জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ ।

এ সময় তিনি বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মো: হাসান বলেন, গুচ্ছ পরীক্ষায় অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষার মান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিৎ বলে মনে করি।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাই।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪