ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনাইটেডের কর্তাদের সমালোচনা করে শাস্তি পেলেন মার্তিনেস Logo রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার Logo দেশ ‘উগ্র ডানপন্থার ট্রেনে’ উঠে গেছে: মাহফুজ Logo সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ Logo বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে Logo হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ Logo কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী Logo গ্রামীণফোনের এআই বুটক্যাম্প Logo ৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে সিদ্ধান্ত চান গেজেটে বাদ পড়া প্রার্থীরা Logo ওয়ালটন হাই-টেকে ১৮০% নগদ লভ্যাংশ ঘোষণা

রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

অর্থনীতি ডেস্ক: যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের পক্ষ থেকে সম্প্রতি মর্যাদাপূর্ণ ‘রিবা আন্তর্জাতিক পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের একটি গ্রিন ফিল্ড কারখানা। গালিচা ও বস্ত্র উৎপাদনের কাজে ব্যবহৃত সাততলা এই ভবনটির স্থাপত্য নকশা তৈরি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশের কোনো স্থাপত্য এই আন্তর্জাতিক সম্মান লাভ করল।

এর আগে ২০১৬ সালে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপত্যের জন্য এই পুরস্কার অর্জন করেছিল, যার নকশা করেছিলেন স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানা। রংপুরের এই কারখানাটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার কর্মী কর্মরত আছেন, যাদের একটি বড় অংশ নারী। প্রচলিত শিল্পকারখানার গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে ভবনটি নির্মাণ করা হয়েছে।

পরিবেশবান্ধব ও কর্মীদের সুস্থতাকে গুরুত্ব দিয়ে নির্মিত এই কারখানায় ঐতিহ্যবাহী বসতবাড়ির আদল ফুটিয়ে তোলা হয়েছে। ভবনটিতে খোলা উঠান, প্রশস্ত বারান্দা, বাগান এবং সবুজে ঘেরা সম্মুখভাগ রাখা হয়েছে। পাশাপাশি এখানে প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা এবং বৃষ্টির পানি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা রয়েছে।

স্থাপত্যটিতে প্রাকৃতিকভাবে ভবন ঠান্ডা রাখার পাশাপাশি কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একই প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কারখানার ছাদে শিশুযত্ন কেন্দ্র, চিকিৎসাকেন্দ্র, খাবার জায়গা এবং সামাজিক কার্যক্রমের জন্য উন্মুক্ত স্থান রয়েছে। ভবনটির এই নান্দনিক ও জনবান্ধব নকশা দেশের শিল্প স্থাপত্যে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জনপ্রিয়

ইউনাইটেডের কর্তাদের সমালোচনা করে শাস্তি পেলেন মার্তিনেস

রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

প্রকাশিত ০২:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬