ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক Logo প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ Logo খাদ্যের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে Logo পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক শিবলী Logo ‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’ Logo ভুয়া মেসেজ পেলেই সতর্ক করবে গুগলের জেমিনাই এআই Logo সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে Logo জয়রথে মোহামেডান, ছুটছে কিংসও Logo ককরোচ প্রধান দীপকের বাড়িতে পুলিশ, তিরঙ্গা যাত্রা না করার নোটিশ Logo ফের দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

পৌনে ৬০০ টাকার মাল্টা এখন ৪০০ টাকায়

অর্থনীতি ডেস্ক: অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতি কেজি পৌনে ছয়শো টাকায় বিক্রি হওয়া মাল্টার দাম দ্বিতীয় সপ্তাহে এসে কমে গেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন খুচরা বাজারে এখন প্রতি কেজি মাল্টা মিলছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে। আমদানির সাথে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ সংকট কাটতে শুরু করায় এই জনপ্রিয় বিদেশি ফলের বাজারদর কিছুটা নিম্নমুখী হয়েছে।

আমদানিকারক সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দরে মাল্টাবাহী জাহাজের আগমন কমে গিয়েছিল। সিঙ্গাপুরের পরিবর্তে রুট পরিবর্তনের কারণে জাহাজগুলো শ্রীলঙ্কা ও ভারত হয়ে আসায় এবং জ্বালানি ভরাার জটিলতায় সাপ্লাই চেইনে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছিল। ফলে বন্দরে পর্যাপ্ত কনটেইনার নামতে না পারায় ফলের সরবরাহ ঘাটতি দেখা দেয় এবং দাম অনেক বেড়ে যায়।

বর্তমানে রাজধানীর বাদামতলী আড়তে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত প্রতি কার্টন মাল্টা বিক্রি হচ্ছে চার হাজার একশ থেকে চার হাজার চারশ টাকায়। পাইকারি বাজারের এই দামের ওপর ভিত্তি করে গুলিস্তান, যাত্রাবাড়ী, টিকাটুলি ও ঢাকা মেডিকেল এলাকা সহ বিভিন্ন খুচরা দোকানে প্রতি কেজি মাল্টা তিনশো আশি থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, রোগীর জন্য বা শিশুদের পুষ্টির কথা চিন্তা করে এই বাড়তি দামেও তাদের বিদেশি ফল কিনতে হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বার্ষিক মাল্টার আমদানির বাজার প্রায় দেড় লাখ টনের। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক লাখ সাত হাজার টন মাল্টা দেশে এসেছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, পথে থাকা জাহাজগুলো একে একে বন্দরে পৌঁছানোয় এখন সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে।

জনপ্রিয়

ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক

পৌনে ৬০০ টাকার মাল্টা এখন ৪০০ টাকায়

প্রকাশিত ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬