ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিজেপি কেন ‘সরকার বদলের পাঁয়তারা’ দেখছে, কেন আসছে বাংলাদেশ প্রসঙ্গ? Logo প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে; প্রেস সচিব Logo কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার Logo জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাবনা দৃশ‍্যত ‘জিম্মিদশায় আবদ্ধ’: টিআইবি Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার Logo ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক Logo প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ Logo খাদ্যের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জাতীয় ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা দেওয়ার পাশাপাশি পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং কল্যাণমূলক অনুদান প্রদানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাণীতে বলা হয়, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য। শরতের নির্মল আকাশ ও উৎসবমুখর আবহে দেবী দুর্গার আগমন ভক্তদের হৃদয়ে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগায়। আবহমানকাল ধরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশের হিন্দু সম্প্রদায় উৎসবটি পালন করে আসছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণ। এই উৎসবের মধ্য দিয়ে সমাজের সব স্তরের মানুষ সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন এবং পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।

সব ধর্মের মানুষ যেন নিজ নিজ আচার-অনুষ্ঠান নির্ভয় ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ধর্ম-বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তার নিশ্চয়তা বিধান রাষ্ট্রের দায়িত্ব। দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

জনপ্রিয়

বিজেপি কেন ‘সরকার বদলের পাঁয়তারা’ দেখছে, কেন আসছে বাংলাদেশ প্রসঙ্গ?

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রকাশিত ০৮:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬