ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভালো চিত্রনাট্যের জন্য শিল্পীর অপেক্ষার শেষ থাকে না: ‘আড্ডানামায়’ সানজিদা প্রীতি Logo ঘরসজ্জায় যেভাবে রুচিশীল নতুনত্ব আনা যায় Logo সাজেক থেকে ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী Logo জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট Logo গোপন কথাটি এবার রবে গোপন, চ্যাটজিপিটিতে ‘লকড চ্যাট’ Logo সেই এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে ফের আগ্নেয়াস্ত্র প্রদর্শন Logo ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় Logo অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে গুঁড়িয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা Logo ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

রাজনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী ঢাকায় অবস্থান করবেন। সফরের প্রস্তুতির কথা বলে সদর দপ্তরে ডেকে পাঠানোর কারণে তিনি প্রধানমন্ত্রীর এই সফরের সময় টোকিওতে থাকছেন না। গত ১৫ অক্টোবর পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে তাকে ঢাকায় তলব করা হয়। তবে ঠিক কী কারণে তাকে এই সফর থেকে দূরে রাখা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফরে যাবেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার চতুর্থ বিদেশ সফর হতে যাচ্ছে। এই সফরে তার সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের প্রতিনিধি থাকবেন। এছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের বিশেষ উপদেষ্টারাও এই সফরে প্রধানমন্ত্রীসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

রাষ্ট্রদূত দাউদ আলীকে সরকারের প্রধানের সফরের ঠিক আগমুহূর্তে সরিয়ে আনার ঘটনাটিকে কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একাধিক সাবেক কূটনৈতিকের মতে, সাধারণত কোনো দেশের সরকারপ্রধান যখন সফর করেন, তখন স্থানীয় রাষ্ট্রদূত দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে মূল সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সফরের সমস্ত প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে থাকেন সেই মিশনপ্রধান। অথচ এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতকে সরিয়ে আনা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিসিএস পঞ্চদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা দাউদ আলী এর আগে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে তিনি টোকিওতে বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী ৭ ডিসেম্বর তার আনুষ্ঠানিকভাবে অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, অবসর নেওয়ার ঠিক কিছুদিন আগে এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে কূটনৈতিক মহলে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

জনপ্রিয়

ভালো চিত্রনাট্যের জন্য শিল্পীর অপেক্ষার শেষ থাকে না: ‘আড্ডানামায়’ সানজিদা প্রীতি

প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

প্রকাশিত ০৮:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬