ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীতে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি Logo নিবন্ধিত ভেটেরিনারিয়ান নিয়োগসহ তিন দাবিতে বাকৃবিতে মানববন্ধন Logo জিদানের এক সিদ্ধান্তেই শেষ বেনজেমা-কান্তের ফ্রান্স অধ্যায় Logo খুলনা নগরীর ৩৩ ওয়ার্ডকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা Logo রাবির পাঁচ অসচ্ছল নবীন শিক্ষার্থীকে সহায়তা দেবেন ছাত্রদলকর্মী শাকিল Logo তিন দফা দাবিতে সিকৃবি-গবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসূচি Logo তিন মাসে ফান্ডে জমা পড়েছে প্রায় আড়াই কোটি টাকা, ব্যয় নিয়ে ধোঁয়াশা Logo শেখ সোলায়মানের ‘মানব জীবন’ Logo মালয়েশিয়ায় যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল Logo ফুলহামের মাঠে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘আমার কাছে অনেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জানতে চাচ্ছেন। ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তারিখ ঠিক হয় নাই।’

আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়ার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি কয়েক দিনের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে। আমাদের কাজ চলমান।’

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গতি বেড়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের জন্য নভেম্বর মাসে একটি টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে। তারা প্রচুর শ্রম দিচ্ছে।’

জনপ্রিয়

রাজধানীতে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে

প্রকাশিত ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫