ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল  Logo চরভদ্রাসনে খাল কাটায় ‘ভূতুড়ে শ্রমিক’: কাগজে ১৭৮, মাঠে ৫০ Logo আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: মির্জা ফখরুল Logo বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার

দেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার জন। এরমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার জন পুরুষ ও নারী রয়েছেন ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার। তবে নতুন হিসাবে, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন।

পরিসংখ্যানবিদদের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী প্রস্তুত করা ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) নতুন এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাবে, গত সেপ্টেম্বর শেষে দেশের শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ নারী-পুরুষ। এরমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার পুরুষ এবং ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার নারী।

তবে জরিপের সময় দেশে ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার নারী-পুরুষ সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছেন। এরমধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী। অন্যদিকে গত সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার। আর তার আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার।

এবারই প্রথমবারের মতো পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী শ্রমশক্তি পরিসংখ্যান প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতিতে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন, কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তারা কর্মে নিয়োজিত নন হিসেবে বিবেচনা করা হয়।

বিবিএসের জরিপে বলা হয়েছে, জরিপের আগের সাত দিনে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল মূলত সার্বিকভাবে তারাই বেকার জনগোষ্ঠী। একইসঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহেও কাজের জন্য প্রস্তুত ছিল। এছাড়া জরিপের আগের ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন, এমন ব্যক্তিরাও জরিপে বেকার হিসেবে বিবেচিত হন।

Advertisement

অন্যদিকে যারা কর্মে নিয়োজিত নয়, কিন্তু বেকার হিসেবেও বিবেচিত হননি, তারা মূলত শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী। এরমধ্যে আছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক, কাজ করতে অক্ষম, অবসরপ্রাপ্ত এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক এমন গৃহিণীরা। সবমিলিয়ে গত সেপ্টেম্বর শেষে দেশে এমন নারী-পুরুষের সংখ্যা ছিল ৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার

প্রকাশিত ১০:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫