ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক বছরের জন্য বল করতে পারবেন না তিনি। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।শনিবার (১১ জানুয়ারি) রাতে এক মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

প্রকাশিত ১০:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫