ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল Logo মামলার এজাহারে নজরুলের বিরুদ্ধে যা যা অভিযোগ Logo এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর Logo ভারতে ‘এআই চশমা’ বিক্রির হিড়িক, কিন্তু দেশের আইন কী বলছে? Logo কেন রিটেইল ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড Logo ইবিতে ফুটবল খেলা ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০ Logo জাকার্তায় দলের সাথে যোগ দিলেন হামজা চৌধুরী Logo সংবিধান সংশোধনে ‘বেসিক স্ট্রাকচার’ লঙ্ঘনের ঝুঁকি, আদালতে বাতিল হতে পারে: শিশির মনির Logo মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ Logo ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ জন

চবি আবৃত্তি সংসদের কর্মশালা উদ্বোধন

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি সংসদের (চবিআস) আয়োজনে ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

চবিআসের সভাপতি মো. শাহাদাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি তিন মাসব্যাপী এ কর্মশালার প্রকাশনা মোড়ক উন্মোচন করেন। প্রকাশনাটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করে ‘অনিবার্য ২৪’ নামে নামকরণ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতা বলেন, আমাদের ভুলে গেলে চলবে না বিশ্ববিদ্যালয় একটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, এটা পলিটিক্যাল প্রতিষ্ঠান নয়। সাহিত্য ও সংস্কৃতি হল এক্সট্রা কারিকুলার, যতকিছু আছে তার মধ্যে অন্যতম। যে সাহিত্য চর্চা করে সে কখনও সন্ত্রাসী হতে পারে না।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আবৃত্তি সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. তানভীর মুহাম্মদ হায়দার আরিফ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহ আলম।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

তৃতীয় অধিবেশনে প্রধান আলোচক বিশিষ্ট কবি, গীতিকার ও আবৃত্তি প্রশিক্ষক চৌধুরী গোলাম মাওলা আলোচনা উপস্থাপন করেন। তিনি ‘আবৃত্তির টুকিটাকি ও বাচনিক নন্দন’ বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি মোহাম্মদ আজহার।

জনপ্রিয়

বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

চবি আবৃত্তি সংসদের কর্মশালা উদ্বোধন

প্রকাশিত ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫