ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

২৯ অক্টোবর ঢাকা সফরে আসবেন ফলকার টুর্ক

তিন দিনের সফরে আগামী ২৯ অক্টোবর ঢাকা সফরে আসার কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের। তার সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র এই তথ‌্য জানিয়েছে। সূত্র জানায়, হাইকমিশনার ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর কাজ করছে। সব কিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে বিগত আওয়ামী লীগ সরকার কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক।

এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এই ব্যাপারে বিস্তর আলোচনা হতে পারে।

জানা গেছে, ঢাকা সফরের সময় ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন ছাড়াও অন্তর্বর্তী সরকারের ক‌য়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া, তি‌নি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গে বৈঠক করার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফলকার টুর্কের ঢাকা সফরের কথা ছিল। তবে উভয়পক্ষের সময়সূচিতে না মেলায় সফরটি পেছানো হয়।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অ‌ধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

২৯ অক্টোবর ঢাকা সফরে আসবেন ফলকার টুর্ক

প্রকাশিত ০৮:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪