ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে আজ বুধবার সকালে এফএমবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের সকলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের জনগণের প্রোটিনের চাহিদা পূরণে আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে তোমাদের বিস্তর গবেষণা অতীব জরুরি। তোমাদের উদ্ভাবনী জ্ঞান কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়িয়ে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই বিষয়গুলোতে তোমাদের লক্ষ্য রাখতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষকে মাছ চাষে সুফল বয়ে আনার জন্য খুব দ্রুতই মৎস্য গবেষণা সেন্টার খুলবো। এতে মৎস্য গবেষণার মান বৃদ্ধি পাবে এবং দেশে মাছের চাহিদা পূরণের পাশাপাশি চাষিরা মৎস্য চাষে লাভবান হবে। যবিপ্রবির আধুনিক মৎস্য হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাবকে আরও আধুনিক করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করতে হয়। ধৈর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে, সফলতা আসবেই। তোমাদের সবাইকে মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, সহকারী অধ্যাপক মোছা. শারমিন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. আনিছুর রহমানসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী শাদরিতা সরকার শশী, শরিফুল হোসেন, আক্তারুজ্জামান ও অর্পিতা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫