ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষিদ্ধ হলেন বেলিংহাম

  • News Section
  • প্রকাশিত ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৮ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে আজ (বৃহস্পতিবার) ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হলেও এর মাঝে আলোচিত হচ্ছে লা লিগার একটি ঘটনা। আর তা হচ্ছে জ্যুড বেলিংহামকে লাল কার্ড দেখানো এবং তার বিরুদ্ধে রেফারিকে গালি দেওয়ার অভিযোগ। তারই জের ধরে এবার তাকে লা লিগার দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২১ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডারকে ছাড়াই লা লিগার পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে রিয়ালকে। যেখানে লস ব্লাঙ্কোসরা জিরোনা এবং রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচে বেলিংহামকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যদিও দেশটির সংবাদমাধ্যমে চারের বেশি ম্যাচে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা জানিয়েছিল। সেই তুলনায় কম শাস্তি–ই পেলেন এই রিয়াল তারকা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি লা লিগার ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের ৩৮ মিনিটে রেফারি হোসে মুনুয়েরা লাল কার্ড দেখান বেলিংহামকে। রেফারির উদ্দেশে তীর্যক মন্তব্য করেছিলেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। তার বদলে সরাসরিই দেখেছেন লাল কার্ড। ম্যাচের পরের প্রায় ১ ঘণ্টা রিয়াল খেলেছে একজন কম নিয়ে।  ম্যাচ পরবর্তী রেফারির প্রতিবেদন নিয়ে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রেফারির প্রতিবেদনে লেখা হয়েছে– ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

যদিও ম্যাচের পর বিষয়টি অস্বীকার করে স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার‍-প্লাসকে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়। একই সুরে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তি–ও, ‘বেলিংহামের লাল কার্ড নিয়ে যা হয়েছে, তিনি (রেফারি) ভালোভাবে বুঝতে পারেননি ইংরেজিটা। তাকে বলা মন্তব্যের মানে– আমাকে অবজ্ঞা করো না। এটি আক্রমণাত্মক কিছু নয়।’

এ ছাড়া লা লিগার রেফারিদের নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন রিয়াল কোচ। রেফারির দায়িত্বের পাশাপাশি মন্তেরো একটি পরামর্শ ও ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যার বিশাল গ্রাহক তালিকার মধ্যে রয়েছে লা লিগা, উয়েফা, আরএফইএফসহ বিভিন্ন সংস্থার অধীনে থাকা ক্লাবগুলো। বিষয়টি জানার পর লা লিগা ম্যাচউইকের পরবর্তী ১০ ম্যাচের কোনো একটিতেও দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছে আরেক প্রভাবশালী স্প্যানিশ ক্রীড়াদৈনিক রেলেভো। এ ছাড়া জরিমানাও পেতে পারেন মুনুয়েরা।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষিদ্ধ হলেন বেলিংহাম

প্রকাশিত ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫