ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন’ Logo পাঁচ বছর পর মায়ের সঙ্গে প্রথম কথা বললেন অং সান সু চির ছেলে Logo বাল্যবিয়েতে কমে মেয়ের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ Logo ব্যাটিং স্বর্গে ৮৫৯ রানের ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ইতিহাস Logo ‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান Logo দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত Logo রেয়ালকে নিয়ে মন্তব্যের জেরে তেবাসের বিরুদ্ধে পদক্ষেপ স্পেন সরকারের Logo শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর Logo প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে মেসি Logo ভালো চিত্রনাট্যের জন্য শিল্পীর অপেক্ষার শেষ থাকে না: ‘আড্ডানামায়’ সানজিদা প্রীতি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

চতুর্থ ও শেষ দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। এর আগে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে অসিরা।

৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তৃতীয়স্থানে এবং সমানসংখ্যক ম্যাচে তিনটিতেই হেরে খালি হাতে এবারের আসর শেষ করল ইংল্যান্ড।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক।

চার রানের ব্যবধানে সাজঘরে ফিরেন ব্রুক ও রুট। ব্রুক ১৯ ও রুট ৩৭ রান করেন।এরপর দ্রুত ২ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। এমন অবস্থায় ১২৯ রানে ৭ উইকেট হারায় তারা। কিন্তু অষ্টম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৫৭ বলে ৪২ রানের জুটিতে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক জশ বাটলার। দলীয় ১৭১ রানে বাটলার-আর্চার জুটি ভাঙার পর ১৭৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আর্চার ২৫, বাটলার ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার ৩টি করে উইকেট নেন।

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে ২৭ ও ট্রিস্টান স্টাবসকে শূন্য রানে ফিরিয়ে দেন ইংল্যান্ড পেসার আর্চার।

তৃতীয় উইকেটে ১২২ বলে ১২৭ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিচ ক্লাসেন।১১টি চারে ক্লাসেন ৬৪ রানে থামলে ১২৫ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডুসেন ও ডেভিড মিলার।৬টি চার ও ৩টি ছক্কায় ডুসেন ৮৭ বলে ৭২ এবং মিলার ৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের আর্চার ২টি ও আদিল রশিদ ১ উইকেট নেন।

জনপ্রিয়

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫