ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলছেন পরিবারের সঙ্গে

তামিম ইকবালকে নিয়ে অবশেষে স্বস্তির খবর মিলল। হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রিং পরানোর পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।

খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে রিং পরানো হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলছেন পরিবারের সঙ্গে

প্রকাশিত ০২:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫