ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

বায়ার্নে ভাল আছেন কেন

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৬৯ বার পঠিত

বায়ার্নে ভাল আছেন কেন

ইংলিশ এই অধিনায়ক টটেনহ্যাম হটস্পারের সাথে ১০ বছরের সম্পর্ক শেষ করে ২০২৩ সালে বেভারিয়ান জায়ান্টে যোগ দেন। এ পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৭ গোল করে ক্লাবের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন।

ইএসপিএন’র সাথে একান্ত সাক্ষাতকারে কেন বলেন, বায়ার্নে তিনি বেশ স্বস্তিতে আছে। এমনকি তার পরিবারও দারুন খুশী। গত বছর জানুয়ারিতে পুরো পরিবার জার্মানীতে চলে এসেছে। তারা বেশ ভালভাবেই এখানকার জীবনযাত্রার সাথে মানিয়ে নিয়েছে।

কখনো ইংল্যান্ডে ফিরে যাবার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তনে কেন বলেন, ‘এখনো নিশ্চিত নই। পুরো ক্যারিয়ার জুড়েই আমি একটি কথা বলেছি, আমি সে ধরনের মানুষ নই যে ভবিষ্যতের কথা খুব একটা বেশী চিন্তা করে। আমি এখানে অত্যন্ত আনন্দে আছি। আমি মনে করি বায়ার্ন অসাধারণ একটি দল, এখানকার কোচিং স্টাফরাও দুর্দান্ত। আমার কাছে শুধু মনে হয় সর্বোচ্চ সেরা একটি পরিবেশেই আমি আছি। আমি শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে ভাল ফুটবল খেলতে চাই। আর এখানে সেই পরিবেশ আমি পেয়েছি।

তবে এটাও জানি ফুটবলে অনেক কম সময়ের মধ্যে সবকিছু পরিবর্তণ হয়ে যেতে পারে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি এখনো অন্য কোন লিগ কিংবা অন্য কোন ক্লাবের কথা চিন্তা করছি। বায়ার্নের মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’

এবারের বুন্দেসলিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বায়ার্ন। ছয় পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন, হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে বেভারিয়ান্সরা, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

ইতোমধ্যে ২২ গোল করে টানা দ্বিতীয়বারের মত বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন কেন। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বায়ার্নে ভাল আছেন কেন

প্রকাশিত ১০:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫