ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা

আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১২৭ বার পঠিত

আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার পাঞ্জাব কিংসের ঘরের মাঠের ম্যাচে আইপিএল’র কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে ম্যাক্সওয়েলের নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

এক বিবৃতিতে আইপিএল ম্যাক্সওয়েলের শাস্তির বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে এই জরিমানা সেটা খোলাসা করেনি। বিবৃতিতে শুধু বলা হয়েছে ২.২ আর্টিকেলের লেভেল ওয়ানের অধীনে যে অপরাধ রয়েছে সেটা ম্যাক্সওয়েল স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

আইপিএল’এ গতকাল টস জয়ী পাঞ্জাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাক্সওয়েল ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। রবিচন্দ্রন অশ্বীনের বলে কট এন্ড বোল্ড হবার আগে ১ রান সংগ্রহ করতে খেলেছেন মাত্র দুই বল। প্রিয়ানশ আরিয়ার ৪২ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসের সাথে লোয়ার অর্ডারে শশাঙ্ক সিংয়ের ৩৫ বলে অপরাজিত ৫২ রানে পাঞ্জাব ৬ উইকেটে ২১৯ রানের শক্তিশালী স্কোর গড়ে।

ম্যাচে ১৮ রানে জয়ী হয় পাঞ্জাব। সিএসকে’র ইনিংসে প্রথম উইকেটটি দখল করেছিলেন ম্যাক্সওয়েল। রাচিন রবিন্দ্রকে ৩৬ রানে তিনি উইকেটের পিছনে প্রভাসিমরান সিংয়ের ক্যাচে সাজঘরে পাঠান।

জনপ্রিয়

স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো

আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা

প্রকাশিত ১০:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫