ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ

১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে  তানজিমের অভিষেক

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০৭:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৬৩ বার পঠিত

১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে  তানজিমের অভিষেক

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো পেসার তানজিম হাসানের। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয় তানজিমের।

টেস্ট শুরুর আগে তানজিমের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী তানজিম।

ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তানজিম। ২০২৩ সালে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হওয়া তানজিম ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন।

জনপ্রিয়

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক

১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে  তানজিমের অভিষেক

প্রকাশিত ০৭:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫