ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় তারা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন— শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই)—সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয় চাঁদ দেখা কমিটির বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে।

এই ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ ছাড়া আশুরার দিন সংবাদপত্রের ছাপাও বন্ধ থাকে। তবে কিছু জরুরি দায়িত্বে সংবাদকর্মীরা অফিসে সীমিত আকারে কাজ করে থাকেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করেছেন। তারও আগে ঈদুল ফিতরের সময় মিলেছিল ৯ দিনের লম্বা ছুটি।

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

প্রকাশিত ০৩:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫