ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

হঠাৎ যে কারণে দুবাই পাড়ি দিচ্ছেন পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৯৫ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম পূর্ণিমা। নব্বই দশকের শেষদিকে সিনেমায় তার আবির্ভাব। নায়ক রিয়াজের বিপরীতে ‌‘এ জীবন তোমার আমার’ সিনেমা্ দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গান-গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা ছড়ায়।

এরপর পূর্ণিমা রোমান্টিক ছবির নায়িকা হিসেবে শাবনূর-পপিদের মজবুত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কাজ করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমায়ও গ্ল্যামারাস পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও কাজ করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। স্বামী-সংসার সামলেই বলা চলে দিন কাটে তার। মাঝে মধ্যে দেখা যায় শোবিজে নানান রকম কাজে অংশ নিতে। এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দুবাই যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই সফরে থাকবেন আরও একঝাঁক তারকা।

জানা গেছে, প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন হবে দুবাই শহরে। সেখানে উপস্থিত থাকবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন শাকিব খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকে।

পূর্ণিমা দুবাই যাওয়ার দিনক্ষণ জানিয়ে বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন হবে। এর আগেই সেখানে পৌঁছাবেন পূর্ণিমারা।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

হঠাৎ যে কারণে দুবাই পাড়ি দিচ্ছেন পূর্ণিমা

প্রকাশিত ০৩:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪