ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

সিলেটে খেলা বাড়তি সুবিধা হবে: লিটন দাস

সিলেটে খেলা বাড়তি সুবিধা হবে: লিটন দাস

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

বৃহস্পতিবার বিকেলে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “কন্ডিশনের দিক থেকে আবুধাবি আর সিলেটের উইকেট অনেকটাই মিল রয়েছে। সিলেটের মাঠও ব্যাটিং সহায়ক। তাই এখানে খেলা আমাদের জন্য দারুণ প্রস্তুতি হবে।”

তিনি আরও বলেন, “এখানকার মতো কন্ডিশন আবুধাবিতেও পাওয়া যেতে পারে। আমরা চেষ্টা করবো কন্ডিশন কাজে লাগিয়ে ফল বের করতে। নিয়মিত ২০০-২৫০ রান করার চেষ্টা করবো, যদিও সেটা অভ্যাসের বিষয়।”

নেদারল্যান্ডসকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন লিটন। তার মতে, ডাচরা ভালো উইকেটে খেলতে অভ্যস্ত, তাই সিরিজ দুই দলের জন্যই হবে বড় পরীক্ষা।

লিটন বলেন, “আমাদের প্রথম লক্ষ্য থাকবে জয়। একই সঙ্গে এশিয়া কাপের আগে কয়েকজন নতুন খেলোয়াড়কে পরীক্ষা করে নেওয়ার পরিকল্পনাও আছে।”

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ফিটনেস ট্রেনিং এবং জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং ক্লাস করেছে টাইগাররা। লিটনের মতে, আজকের ক্রিকেটে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু চেষ্টা করতে হলেও সময়ের প্রয়োজন।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তবে বৃহস্পতিবার বিকেলে টাইগারদের অনুশীলন বৃষ্টির কারণে সম্ভব হয়নি।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

সিলেটে খেলা বাড়তি সুবিধা হবে: লিটন দাস

প্রকাশিত ০৯:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫